Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হচ্ছে না ছাঁটাই, কমছে না বেতন: আশ্বাস জেট কর্তার

টুইট করে আশ্বাস জেট কর্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কর্মী সংকোচন এবং বেতন হ্রাস নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে মুখ খুললেন জেট কর্তা তথা সংস্থার সিইও সঞ্জীব কাপুর। টুইট করে তিনি জানিয়েছেন, ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং বেতন হ্রাস নিয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ঠিক নয়। এমনকী, তিন মাস বিনা বেতনে কর্মীদের ছুটিতে যেতে বাধ্য করার খবর ঠিক নয়। মোট কর্মীর মাত্র ১০ শতাংশকে কিছুদিনের জন্য বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে। এই ১০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠানো হলেও সংস্থার পরিষেবায় কোনও বিঘ্ন ঘটবে না।

জেট-কর্তা তাঁর কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, বর্তমানে সংস্থায় যারা রয়েছেন তাদের পারফরম্যান্স অতুলনীয়। আর্থিক ক্ষতির মুখে থাকা একটি বিমান সংস্থা আজ লাভের মুখ দেখছে, শুধুমাত্র এই সব কর্মীদের দিন-রাত পরিশ্রমের ফলে। তাই, ছাঁটাই করা হচ্ছে  না।

চলতি বছর অক্টোবরে ফের পরিষেবা শুরু করার কথা ছিল জেট এয়ারওয়েজের। কিন্তু সংস্থার নতুন মালিক জালান-কালর ন্যাশনাল কোম্পানি ল্য অ্যাপেলটকে জানায়, তারা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা দিতে পারবে না। সব মিলিয়ে দেওয়ার কথা ছিল ২৫০ কোটি টাকা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বাজারে ছড়িয়ে পরে জেট এয়ারওয়েজ এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে চলছে। যদিও সেই খবরে জল ঢেলে দিলেন সংস্থার সিইও।  ফলে, কর্মীরা অনেকেই নিশ্চিন্তে থাকবেন। 

আরও পড়ুন ছাঁটাই এবার অ্যামাজনে, চাকরি হারাবেন ১০ হাজার কর্মী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00