Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেট এয়ারওয়েজের ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অর্থ পাচার মামলায় বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে মুম্বই-সহ লন্ডন, দুবাইয়ে থাকা জেট এয়ারওয়েজের মালিকানাধীন ১৭টি ফ্ল্যাট, বাংলো ও বাণিজ্যিক ভবন রয়েছে।

গতকাল মঙ্গলবারই কানাড়া ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় জেট এয়ারওয়েজের কর্ণধার নরশে গোয়েল ও তাঁর পাঁচ সঙ্গীর বিরুদ্ধে মুম্বইয়ের পিএমএল এ আদালতে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয তদন্তকারী সংস্থা ইডি। ওই চার্জশিটে বলা হয়েছে, কানাড়া ব্যাঙ্ক থেকে ব্যবসা সম্প্রসারণের জন্য ৮৪৮ কোটি টাকা ঋণ নিয়েছিল জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকা ঋণ পরিশোধ না করে সম্পত্তি কিনেছেন নরেশ গোয়েল ও তাঁর সঙ্গীরা। লন্ডন, দুবাই, মুম্বাই-সহ মোট ১৭টি স্থানে ওই সম্পত্তি কেনা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর বেআইনি অর্থ পাচার মামলায় দেশের প্রথম বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গোয়েলকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে আর্থার রোড জেলে রয়েছেন তিনি। আদালতে জেট এয়ারওয়েজের কর্ণধার নিজের ব্যক্তিগত শখ-আহ্লাদ মেটানোর জন্য ঋণ নেননি। সংস্থা চালানোর জন্য ঋণ নিয়েছিলেন। বিমান ব্যবসায় মন্দার কারণে শুধুমাত্র জেট এয়ারওয়েজ নয়, আরও একাধিক বিমান সংস্থা ধুঁকছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00