Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৩৮ কোটি জালিয়াতির দায়ে গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকা জালিয়াতির দায়ে গ্রেফতার করা হল জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও নরেশ গোয়েলকে। দীর্ঘ জেরা পরে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ শনিবারই ধৃত জেট এয়ারওয়েজের প্রাক্তন সিইও’কে মুম্বইয়ের পিএমএলএ আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে জড়িত বাকিদের হদিশ পেতে দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার সিইও’কে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কানাড়া ব্যাঙ্কের পক্ষ থেকে দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও নরেশ গোয়েলের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে বলা হয়, ব্যবসা চালানোর জন্য ব্যাঙ্ক থেকে ৮৪৮.৮৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন গোয়েল। তার মধ্যে ৫৩৮ কোটি ৬২ লক্ষ টাকা পরিশোধ করেননি। অর্থা‍ৎ ব্যাঙ্কের সঙ্গে ওই বিপুল টাকার প্রতারণা করেছেন। ওই অভিযোগ পেয়েই এফআইআর দাযের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসে ওই বিপুল পরিমাণ টাকা জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের নামে পাচার করা হয়। বিভিন্ন খরচের আড়ালে ওই টাকা সরানো হয়েছে। যদিও প্রথম থেকেই জালিয়াতির অভিযোগ আস্বীকার করে আসছেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা।

জেট এয়ারওয়েজের কর্ণধারের বিরুদ্ধে সিবিআইয়ের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে ইডি আধিকারিকরা। অর্থ পাচারের অভিযোগে গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থা। জেরার জন্য এদিন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও’কে মুম্বইয়ে ইডির আঞ্চলিক দফতরে তলব করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে রাতে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় ৭৪ বছর বয়সী বিশিষ্ট ব্যবসায়ীকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00