Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়সড় বিপদের হাত থেকে মুক্তি পেল ভূস্বর্গ, পুলিশের জালে ১১ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশি তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে মুক্তি পেল ভূস্বর্গ। জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জম্মু কাশ্মীরের নিরাপত্তায় থাকা পুলিশ ও সেনা জওয়ানদের ওপর বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু সেই হামলার আগেই পুলিশি তৎপরতায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করল কাশ্মীর পুলিশ। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর ধৃত ওই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র।

জানা যাচ্ছে, কাশ্মীরের অন্ততনাগ এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাদের ঘাঁটিতে হানা দেয় পুলিশ ও সেনার যৌথ বাহিনী। তাদের তৎপরতায় ওইদিন রাতেই ১১ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই জঙ্গিদের অতর্কিত হামলা চালিয়ে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের খতম করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা সমূলেই বানচাল করলেন নিরাপত্তারক্ষীরা। 

জানা যাচ্ছে মঙ্গলবার মধ্যরাতে অন্ততনাগে কাশ্মীর পুলিশ পরপর দুটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ওই দুটি জঙ্গি ঘাঁটিই ছিল জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদস্যদের। তারাই বিগত কয়েকদিনের মধ্যে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানোর ছক কষছিল। কিন্তু মঙ্গলবার রাতে তাদের ঘাঁটিতে হানা দিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার একটি মিলিত বাহিনী। পাশাপাশি ওই ঘাঁটিগুলি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাগুলি ও অন্যান্য আগ্নেয়াস্ত্র। বুধবার সকালে কাশ্মীর পুলিশের তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে একটি টুইট করে জানানো হয়েছে, ‘ গোপন সূত্রে খবর মিলেছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে একাধিক চেকপয়েন্ট তৈরি করা হয়।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00