Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোটা কাশ্মীর একদিন ভারতের অংশ হবে, দাবি বায়ুসেনা আধিকারিকের

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। এবারের লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর দখল ও গোটা কাশ্মীরকে নিয়ন্ত্রণে আনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। এবারের লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর দখল ও গোটা কাশ্মীরকে নিয়ন্ত্রণে আনা। এই কথাই বুধবার জানিয়ে দিলেন ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চল কমান্ডের প্রধান এয়ার মার্শাল অমিত দেব। তিনি এদিন জানিয়েছেন, ‘একদিন গোটা কাশ্মীরই ভারতের হবে। পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের ব্যবহার ভুল পথে করছে।’ এদিন কাশ্মীরের বদগাম বায়ুসেনা ঘাঁটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই কথাই বলেছেন অমিত দেব।

১৯৪৭ সালের ২৭ মে পাক বাহিনীর মোকাবিলা করতে প্রথম জম্মু ও কাশ্মীরের বদগাম বিমানবন্দরে পৌঁছেছিল ভারতীয় সেনার দল। আজ তাঁর ৭৫ বছর পূর্তী, সেই উপলক্ষ্যেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত দেব। তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সেনা এবং বায়ুসেনার সে দিনের ওই পদক্ষেপের জেরেই কাশ্মীরের ওই অংশের মুক্তি নিশ্চিত হয়েছিল। আমি নিশ্চিত, এক দিন পাক অধিকৃত কাশ্মীরের মানুষও কাশ্মীরের সঙ্গে যুক্ত হবেন। ১৯৪৭ সালে ভারতীয় বায়ুসেনার তরফে যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তাঁর ফলেই আজ কাশ্মীরের এই অংশটা স্বাধীন। আগামী কিছুবছরের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে।’

কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েই অমিত দেব জানিয়েছেন, ‘কাশ্মীর এক, ভারতের অংশ। দুই অংশের মানুষের মনে একই আবেগ রয়েছে। ইতিহাস সাক্ষী, খণ্ডিত জাতি ফের একত্রিত হয়। পাকিস্তান তাঁদের অধিকৃত করা কাশ্মীরের মানুষদের সঙ্গে ন্যায়বিচার করছে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00