Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: মধ্যপ্রদেশের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মধ্যপ্রদেশের মেডিক্যাল শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারাং

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশ, ফের হাসপাতালের অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এবার মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু হাসপাতালে শিশু বিভাগে বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বহু শিশু আটকে রয়েছে সেই বিভাগে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের বিশাল বাহিনী, চলছে উদ্ধারকাজ। 

ঘটনাস্থলে পৌঁছেছেন ডিআইজি ইরশাদ ওয়ালি। দমকলের বিশাল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগুন লাগার ঘটনায় আহত হয়েছে সাত শিশু। তাদের উদ্ধার করে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে পুলিশও। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মোট আটটি দমকল পৌঁছেছে ঘটনাস্থলে। হাসপাতালে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে তাই আগুন নেভাতে ও উদ্ধারকাজে দেরী হচ্ছে বলে জানা গিয়েছে।

যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি দমকল বাহিনী কিংবা পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা শর্টসার্কিটের জন্য আগুন লাগতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00