Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ৭.৫৯ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কয়েক হাজার কিলোমিটার দূরে প্রাণঘাতী লড়াইয়ে মেতে উঠেছে ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস ও ইজরায়েল। কিন্তু ওই লড়াইয়ে টালমাটাল শেয়ারবাজার। নবরাত্রি ও দুর্গাপুজোর মতো আনন্দ উ‍ৎসবে কার্যত রাতের ঘুম উবেছে বিনিয়োগকারীদের। আনন্দের জায়গায় ছেয়েছে বিষাদের ছায়া। সোমবার একদিনেই ৮২৫.৭৪ সূচক কমেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ৭.৫৯ লক্ষ টাকা। দীর্ঘদিন বাদে ফের ৬৪ হাজারের গণ্ডিতে নেমে গিয়েছে সেনসেক্স। শেয়ারবাজার লাগাতার নিম্নমুখী হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস্-ইজরায়েল লড়াই। প্রথম দিকে ওই লড়াইয়ের আঁচ শেয়ারবাজারে পড়েনি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি ঘটায় গোটা বিশ্বের অধিকাংশ শেয়ারবাজার জোর ধাক্কা খেয়ে চলেছে। সেই ধাক্কা এড়াতে পারেনি দালাল স্ট্রিট। গত বুধবার থেকেই সেনসেক্স গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। ওইদিন ৫৫২ সূচক হারিয়েছিল। পরের দিন ১৯ অক্টোবর ২৪৮ ও পরের দিন ২০ অক্টোবর ২৩২ সূচক হারিয়েছিল। ফলে সোমবারের দিকে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা।

কিন্তু নবমীতে বড়সড় ধাক্কা খেয়েছে সেনসেক্স ও নিফটি। ৮২৫.৭৪ সূচক খুঁইয়ে ৬৪,৫৭১.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা চারদিনে ১,৮৫৬.২১ সূচক হারিয়েছে সেনসেক্স। প্রায় ২.৭৯ শতাংশ পতন ঘটেছে। যার ফলে ৬৬ হাজারের গণ্ডি থেকে ৬৪ হাজারের গণ্ডিতে দাঁড়িয়েছে। সোমবার একদিনেই ৭,৫৯,০৪১.৬৩ কোটি টাকা বিনিয়োগকারীদের পকেট থেকে গায়েব হয়ে গিয়েছে। টাটা স্টিল, টাটপা কনসালটেন্সি সার্ভিস, টাটা মোটরস, উইপ্রো, জেএসডব্লিউ স্টিল, ইনডাসইন্ড ব্যাঙ্ক, এইচসিএল টেকনোলজিস, এনটিপিসি, স্টেট ব্যাঙ্ক শফ ইন্ডিয়া, লার্সেন অ্যান্ড টুব্রোর মতো সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই হ্রাস পেয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00