Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিক্সাওয়ালা প্রেমিক আর ৪৭ লক্ষ টাকা নিয়ে ধাঁ ৪৫-এর মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: গরীব প্রেমিক আর বড়লোক প্রেমিকা, এমন অসম প্রেমের গল্পকে সামনে রেখে প্রায় সব ভাষাতেই হয়েছে একাধিক সিনেমা। আর বাস্তবে কার্যত অসম্ভব হলেও সিনেমার পর্দায় এমন অসম প্রেমের গল্প কিন্তু বছর বছর ধরে দর্শকরা রীতিমতো তারিয়ে তারিয়ে উপভোগ করে আসছেন। আর এবার সেই সিনেমার গল্পকেই বাস্তব রুপ দিলেন মধ্যপ্রদেশের এক মহিলা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা বছর ৪৫-এর ওই বিবাহিত মহিলা তাঁর থেকে ১৩ বছরের ছোট প্রেমিককে নিয়ে পালিয়ে গিয়েছেন। তাঁর প্রেমিক আবার পেশায় রিক্সাওয়ালা। আর তাই নিজের পছন্দের মানুষের সঙ্গে সুখের জীবন কাটাতে তিনি বাড়ি ছেড়ে যাওয়ার সময় ৪৭ লক্ষ টাকা এবং গয়নাও নিয়ে গিয়েছেন বলে খবর। 

পুলিশ সূত্রে খবর, পলাতক ওই মহিলা খাজরানার হাজি কলোনির বাসিন্দা। প্রায় ৮ দিন আগে ওই মহিলা হঠাৎই নিখোঁজ হয়ে যান। দুদিন পরে ওই মহিলার স্বামী এসে নিকটবর্তী থানায় একটি মিসিং ডায়েরি লেখান। সেই লিখিত অভিযোগের ওপর ভিত্তি করেই পুলিশ তদন্তে নামেন। তখনই জানা যায়, ওই মহিলার সঙ্গে সম্প্রতি বছর ৩২-এর এক রিক্সাওয়ালার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি যেদিন থেকে ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না সেদিন থেকেই নিখোঁজ ওই রিক্সাওয়ালাও। জানা গিয়েছে ওই মহিলার ফোনের শেষ লোকেশন ছিল জাভরা। ইতিমধ্যেই পুলিশের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে এবং তাঁদের খোঁজে চলছে তল্লাশি। ‘পলাতক’ ওই মহিলার স্বামী আরও জানিয়েছেন, মহিলার পাশাপাশি তাঁর বাড়ি থেকে উধাও বেশ কয়েক লক্ষ টাকা এবং সোনার গহনা। অনুমান করা হচ্ছে সব মিলিয়ে প্রায় ৪৭ লক্ষ টাকা এবং গয়না নিয়ে পালিয়েছেন ওই মহিলা।

ওই মহিলার পরিবার সূত্রে খবর, মাত্র কয়েকদিন আগেই ওই পরিবার একটি জমি বিক্রি করে এবং বিক্রি বাবদ প্রায় ৪৭ লক্ষ টাকা পান। সুযোগ বুঝে পুরো টাকাটাই নিয়ে পালিয়ে গিয়েছেন ওই মহিলা। সেই সঙ্গে নিজের যা গয়না ছিল সেগুলোও নিয়ে গেছেন। আপাতত পুলিশ তাঁদের দুজনকেই খুজছেন। তাঁদের খোঁজ পেলে তবেই পুরো বিষয়টি জানা যাবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00