Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমল মৃত্যু, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

সুস্থতার হারও গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ আপাতত তিন লক্ষের নীচে ঘোরাফেরা করলেও এক দিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় (২৬ জানুয়ারি, ২০২২ সকাল নটা থেকে ২৭ জানুয়ারি ২০২২ সকাল নটা পর্যন্ত) সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় ১৬ শতাংশ থেকে বেড়ে হল ১৯.৫ শতাংশ। সুস্থতার হারও আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যাও অনেকটা হ্রাস পেয়েছে। 

দেখে নেওয়া যাক ২৬ জানুয়ারির রিপোর্ট কী ছিল?

গতকাল অর্থাৎ বুধবারের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণের রিপোর্ট অনুসারে, ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, এই সময়ে করোনার বলি হয়েছেন ৬৬৫ জন। আর তার পরের ২৪ ঘণ্টায় সেটা অনেকটাই কমে হয়েছে ৫৭৩। বর্তমানে দেশের মোট সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে হল  ২২, ০২, ৪৭২। আর করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২.৮৬ লক্ষ। অর্থাৎ, দৈনিক সংক্রমণ এখনও তিন লক্ষের নীচে ঘোরাফেরা করছে।

তবে এখনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র। গত চব্বিশ ঘণ্টায় মারাঠাভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫, ৭৫৬জন। আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যু। মহারাষ্টরের পাশাপাশি রাজধানী দিল্লিতেও করোনায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে। 

 http://দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি পার, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনসুারে, এখনও পর্যন্ত ১, ৬৩, ৮৪, ৩৯, ২০৭ জন করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে ৭২ শতাংশ সাবালক। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে অর্ধেকের বেশি করোনার একটি টিকা পেয়েছেন।   

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00