Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine-Russia: ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে আলোচনায় বসার পরামর্শ ভারতের বিদেশমন্ত্রীর

পরামর্শ মেনে বৈঠকে বসে কি না, সেটাই দেখার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বুকে দাড়িয়ে সে দেশকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত সবসময় বিশ্বাস করে এবং মনে করে, একমাত্র আলোচনা থেকেই যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। আলোচনা থেকেই বেরিয়ে আসে সমাধানসূত্র।

বিদেশমন্ত্রীর এই বার্তা রাশিয়ার কাছে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলছেন, জয়শঙ্কর যদি একই বার্তা ভারতে বসে দিতেন, সে ক্ষেত্রে বার্তার গুরুত্ব অন্যরকম হত। কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেই বার্তা দিলেন রাশিয়ায় দাঁড়িয়ে। তবে রাশিয়া  ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসে কি না, সেটাই দেখার। 

রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী দিল্লির সঙ্গে মস্কোর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। বলেন, দুই দেশ একাধিক বহু পরীক্ষার নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। সেই পরীক্ষা-নিরীক্ষার ফলেই দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক আজ সুদৃঢ়।

উল্লেখ করা যেতে পারে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলেই ভারতে এসে প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন লাভরভ। এদিন বিদেশমন্ত্রী লাভরভের সেই সফরের প্রসঙ্গ উত্থাপন করেন। এস জয়শঙ্করের অনেক আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো গিয়েছিলেন।

ইউক্রেনের ওপর রুশ সামরিক অভিযানের জেরে মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও তাদের মিত্রশক্তি একাধিক পদক্ষেপ করেছে। 

আরও পড়ুন ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া-ইউক্রেন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00