Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেপালে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত ১৪ ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  নেপালের ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই শুক্রবার নেপালের  মার্সিয়াংদি নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, সেইসময়  বাসের মধ্যে ছিল  ৪০ জন ভারতীয়। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন ভারতীয়। পাশাপাশি আহত হয়েছেন ১৬ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ অফিস তানাহুনের ডিএসপি দীপকুমার রায়া বলেন, দুর্ঘটনাটি  ঘটেছে তানাহুন জেলায়। UP FT 7623 বাসটি আচমকাই বাসটি নদীতে পড়ে আছে।  বাসটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। আর তখনই ঘটে দুর্ঘটনা।   খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এখন পর্যন্ত বাসটি নদীতে কীভাবে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নেপালের ত্রিশুলি নদীতে  আচমকাই পড়ে যায় দুটি বাস। আর তাতে প্রাণ হারিয়েছিলেন  ৬৫ জন এবং আহত হয়েছিলেন ৯০ জন। বর্ষাকালের শুরুতেই নেপালে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ ব্যবস্থার নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বলা বাহুল্য, ত্রিশুলি নদীতে   দুর্ঘটনার পর ফের একমাসের মাথায় নেপালের নদীতে পড়ল যাত্রীবাহী বাস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00