Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খলিস্তানি জঙ্গি নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে দিল্লি-অটোয়া সঙ্ঘাত চরমে, কানাডার দূতকে তলব বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনা নিয়ে দিল্লির সঙ্গে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা সরকারের সঙ্ঘাত চরমে পৌঁছেছে। নিজ্জরের হত্যাকাণ্ডের তদন্তে কানাডা সরকার সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের দিকে আঙুল তোলায় সোমবার (১৪ অক্টোবর) সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বিদেশ মন্ত্রক। আর কয়েক ঘন্টা বাদে বিকেলে দিল্লিতে অবস্থিত কানাডা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। ভারতীয় হাই কমিশনারকে অকারণে অপদস্থ করা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। ওই ঘটনার পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর তার পর থেকেই দু’দেশের সম্পর্কে চিড় ধরে। গত বছর ১৮ সেপ্টেম্বর অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিস্কার করেছিল জাস্টিন ট্রুডো সরকার। বদলা হিসেবে পরের দিন ১৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কানাডা দূতাবাসের এক শীর্ষ কূটনীতিবিদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নিজ্জর খুনে জড়িত সন্দেহে কয়েক জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকেও গ্রেফতার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। গতকাল রবিবার (১৩ অক্টোবর) কানাডা সরকারের তদন্তকারী সংস্থা নিজ্জর হত্যা মামলায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’ বলে জানায়। তার পরেই কানাডা সরকারের তরফে বলা হয়, নিজ্জর হত্যাকাণ্ডে যাঁদের স্বার্থ জড়িত, সেই তালিকায় ভারতীয় হাই কমিশনারও রয়েছেন। যদিও কূটনৈতিক রক্ষাকবচ থাকায় সঞ্জয়কুমার বর্মার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কানাডার তদন্তকারী সংস্থার ওই দাবিকে নস্যা‍ৎ করে এদিন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনও প্রমাণ পেশ করেনি। ট্রুডোর অভিযোগকে, ‘রাজনৈতিক লাভের জন্য ভারতকে অপমান করার একটি ইচ্ছাকৃত অপপ্রচার বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00