Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ, দেশে একদিনেই ৯০ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৮৩ জন আর প্রাণ হারিয়েছেন ২১৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তবে কী জুনে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাই কী সত্যি হতে চলেছে? সোমবার সপ্তাহ শুরুর দিনেই স্বাস্ত্য মন্ত্রকের করোনা বুলেটিন অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ যেমন দীর্ঘদিন বাদে দুই হাজারের গণ্ডি ছাড়িয়েছে, তেমনই মৃত্যুর সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে। অস্বস্তি বাড়িয়েছে অ্যাকটিভ কেস অর্থাৎ সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ১৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন আক্রান্ত হয়েছিলেন এক হাজার ১৫০ জন। অর্থাৎ একদিনে সংক্রমণ বেড়েছে ৯০ শতাংশ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি করোনার ছোবলে মৃত্যুও উদ্বেগ বাড়িয়েছে। আগের দিন যেখানে মৃতের সংখ্যা এক অঙ্কের ঘরে ছিল, গত ২৪ ঘন্টায় তা তিন অঙ্কে পৌঁছেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২১৪ জন। এদিন দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারালেন ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জন।’

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৮৫ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ২৫ লাখ ১০ হাজার ৭৭৩ জন। এদিন সকাল আটটা পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪২ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00