Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল দৈনিক সংক্রমণ, শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নীচে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় একমাস ধরে দেশজুড়ে তাণ্ডব চালানোর পরে ধীরে ধীরে থিতু হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনার ঝড়কে সামলে উঠে আবারও পুরনো ছন্দে ফিরছে দেশ। চলতি সপ্তাহের প্রথমেই দেখা গিয়েছিল যে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের নীচে নেমেছে। সেই একই ধারা বজায় রেখে প্রতিদিনই একটু একটু করে কমছে করোনার দৈনিক সংক্রমণ। কিন্তু তাল কাটল বুধবার। মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে কমে ৫০ হাজারের কাছাকাছি চলে এসেছিল সেখানে বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল আরও ৫ শতাংশ। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫। 

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও এদিনও প্রতিদিনের মতো বেশ কিছুটা কমেছে শনাক্তের হার তথা পজিটিভিটি রেট। কেন্দ্রের রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশে করোনার শনাক্তের হার ৪.৫। চলতি বছরে এই প্রথম দেশে শনাক্তের হার ৫ শতাংশের নীচে নামল। তবে দেশের করোনার পজিটিভিটি রেট যখন একদিকে স্বস্তি দিচ্ছে তখন অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। চলতি সপ্তাহের প্রথমের দিকে দৈনিক মৃতের স্মংখ্যা কিছুটা কমলেও বুধবার আবার তা লাফিয়ে বাড়ল। সৌজন্যে কেরল। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১৮৮ জনের। তাঁর মধ্যে কেরলের বাসিন্দা ৮৬০ জন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00