Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটিশ নাগরিকদের ভারতে ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

নতুন এই নির্দেশিকা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদেই আছে যেমন বুনো ওল,  তেমন বাঘা তেঁতুল। 

ব্রিটেনেরে দেখাদেখি এবার ভারত সরকারও সিদ্ধান্ত নিল, টেমস নদীর বাসিন্দারা এ দেশে এলে দেখাতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট। সেই সঙ্গে ১০ দিনের বাধ্যতামূলক নিভৃতবাস। নতুন এই নির্দেশিকা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নির্দেশিকায় কী বলা হয়েছে

১) যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ আরটি-পিআরসি টেস্ট বাধ্যতামূলক। 

২) বিমানবন্দরে অবতরণের পর করতে হবে আরটি-পিসিআর পরীক্ষা

৩) এই সব পরীক্ষার পাশাপাশি ভারতে আসার পর থেকে ১০দিন বাধ্যতামূলক নিভৃতবাস। 

৪) নিভৃতবাসে থাকাকালীন আটদিনের মাথায় ফের করতে হবে আরটি-পিসিআর পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ এলেই তারা বাইরে যাওয়ার অনুমতি পাবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা জোড়া টিকা নেওয়া থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নজরদারি চালাবে। 

ভারত সরকারের এই পদক্ষেপ ব্রিটিশ সরকারের পালটা বলে মনে করা হচ্ছে। কারণ, দিনকয়েক আগে ব্রিটিশ সরকারও ভারতবাসীর জন্য একই ধরনের নিয়ম চালু করেছে। ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী, করোনা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও সেদেশে গেলে ভারতীয়দের ১০ দিন থাকতে হবে আইসোলেশনে। পাশাপাশি, ব্রিটেন পৌঁছনোর দিন বা তাঁর দু’দিন আগে কোভিড টেস্ট করাতে হবে। আবার আইসোলেশনের আট দিনের মাথায় করোনা পরীক্ষা করাতে হবে।

উল্লেখ করা যেতে পারে, ভারতে তৈরি টিকাকে মান্যতা দিতে চাইছে না ব্রিটিশ সরকার। কংগ্রেস-সহ বিরোধীদলের দাবি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এই সিদ্ধান্ত ভারতকে অপমানের সামিল। 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00