Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ড্রাগনকে ঠান্ডা করতে অত্যাধুনিক মার্কিন ড্রোন কিনছে ভারত

আমেরিকার তৈরি ‘এমকিউ-৯ রিপার’ নামের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনছে ভারত। এর জন্য প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হয়েছে সরকারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। জোড়া শত্রুর মোকাবিলায় ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জটা বেশ কঠিন। প্রতিবেশী এই দুই দেশকে ঠান্ডা করতে আমেরিকার তৈরি ‘এমকিউ-৯ রিপার’ নামের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনছে ভারত। এর জন্য প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হয়েছে সরকারকে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে বিবাদের জেরে শিগগিরই ভারতের হাতে আসতে চলেছে এই শক্তিশালী মার্কিন ড্রোন।

গত দুই দশকে তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ সহ অনেকেই আমেরিকার এ ড্রোনের ‘শিকারের’ তালিকায় রয়েছেন। কয়েকদিন আগে কাবুলে লাদেনের গুরু আল জাওয়াহিরিকেও মারার কাজেও ব্যবহার হয়েছিল এই ড্রোন। সেই ড্রোনই এবার নিয়ে আসছে ভারত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য ‘এমকিউ-৯বি’, ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ নামের এসব ড্রোন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল করপোরেশনের কর্মকর্তা বিবেক লাল জানান, এই ড্রোন নিয়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত।

আমেরিকার তৈরি এই ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ ৫০ হাজার ফুট উচ্চতায় টানা ২৭ ঘণ্টা উড়তে পারে। এর সর্বোচ্চ বহন ক্ষমতা রয়েছে এক হাজার ৭৪৬ কিলোগ্রাম। এই ড্রোন ব্যবহার করে সাত হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালানো যাবে। আমেরিকা ছাড়া সম্প্রতি এই ড্রোন ব্যবহার করছে ইতালি, ফ্রান্স ও স্পেন । এবার সেই তালিকায় ঢুকতে চলেছে ভারতও। চিন এবং পাকিস্তানের তরফে সাবমেরিন হামলার ইঙ্গিত পেলে আকাশ থেকেই জবাব দিতে পারবে এমকিউ-৯। উ গত এক বছর ধরে আমেরিকার থেকে লিজে দুটি এমকিউ-৯ নিয়েছিল ভারত। ভারত মহাসাগর এবং পাহাড়ি এলাকায় এই ড্রোনের পারফরমেন্স খুঁটিয়ে দেখা হয়েছে। প্রতিরক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা করার পর সবুজ সংকেত পাওয়া গেছে কেনার ক্ষেত্রে। বিশেষ করে ভারত মহাসাগর এলাকায় চিন যেভাবে উপস্থিতি বাড়িয়েছে তাতে ভারতীয় সেনার কাছে এই ড্রোন গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00