Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অরুণাচল সীমান্ত চিনের লাল ফৌজকে পাল্টা জবাব ভারতের

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত

Share:

নিজস্ব প্রতিনিধি, তাওয়াং ও নয়াদিল্লি: দুই বছর বাদে সীমান্ত ফের চিন-ভারত সেনা সংঘর্ষ। ঘটনাটি ঘটে গত ৯ ডিসেম্বর। সেনাসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন।

দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের ঘটনাটি ঘটে তাওয়াংয়ের ইয়াংস্তে এলাকায়, প্রকৃত নিয়ন্ত্রণ (LOC) রেখার কাছে।ভারতীয় সেনা এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছে, গত ৯ ডিসেম্বর পিপলস লিবারেশন আর্মি সীমান্ত পেরিয়ে অরুণচলের ইয়াংস্তে এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনা তাদের বাধা দেয়। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চিন সেনার হামলায় নয়জন ভারতীয় জওয়ান আহত হয়েছেন। চিন এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে হামলা সামান্য সময়ের জন্য স্থায়ী ছিল। ভারতীয় সেনার বাধায় চিন পিছু হঠতে বাধ্য হয়।

হামলার খবর প্রকাশ হতেই বিরোধীরা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের প্রশ্ন, সীমান্তে এত বড়ো একটি ঘটনার পরেও ভারত সরকার কেন বিবৃতি দিয়ে হামলার কথা জানায়নি। কেনই বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বেমালুম চেপে গিয়েছিলেন। সরকার মুখে বলে এসেছে, বেজিংয়ের সঙ্গে দিল্লির সম্পর্ক ভাল। তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন্দ্র কেন দেশবাসীকে অন্ধকারে রেখেছে। মঙ্গলবার সংসদের অধিবেশনে সরকারকে এই ইস্যুতে চেপে ধরতে কোমর বেঁধে নামছে বিরোধীরা। চাপে পড়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে মঙ্গলবার বিবৃতি দিতে পারেন। সেনাবাহিনীর পদস্থকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন।

আরও পড়ুন আগ্রাসন অব্যাহত, অরুণাচলের ১৫ টি স্থানের নতুন নামকরণ চিনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00