Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরিয়ে দাও চণ্ডিগড়, পঞ্জাব বিধানসভা প্রস্তাব পেশ মুখ্যমন্ত্রী মানের

রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: চণ্ডিগড়কে পঞ্জাবের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী ভগবৎ মান। শুক্রবার রাজ্য বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব পেশ হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ‘পঞ্জাববাসী ভাবাবেগকে প্রাধান্য দিয়ে এই সভা কেন্দ্রের কাছে চণ্ডিগড়কে পঞ্জাবের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রস্তাব পেশ করছে।’

প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, একটি রাজ্যকে ভাগ করে নতুন একটি রাজ্য গঠনের পর সেই রাজ্যের রাজধানীর নাম বদল হয় না।’ ১৯৬৬ সালে রাজ্যটি ভাগ হয়েছিল। যদিও পঞ্জাব এবং হরিয়ানার রাজধানী একই-চণ্ডীগড়।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানান, চণ্ডিগড় প্রশাসনের কর্মীরা একই সুবিধে-সুযোগ পাবেন, যে সুবিধা ও সুযোগ ওই রাজ্যের আমলার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত। পাশাপাশি তাদের অবসরের মেয়াদ ৫৮ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে পঞ্জাব সরকারের কর্মীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নামে শাসকদল। তাদের সমর্থন করে বিরোধী শিবির।

মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর ভগবৎ মান একাধিক পদক্ষেপ করেছে।আপ তাদের নির্বাচনী প্রচারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তারা জানায়, রাজ্যে শাসন ক্ষমতায় আসীন হলে তারা সেই সব প্রতিশ্রুতি পালন করবে। ইতোমধ্যে পঞ্জাব সরকার কৃষকদের জন্য একগুচ্ছ কর্মসূচির।

আরও পড়ুন মোদির গড় দখলে পাঞ্জাব জয়ের চাণক্যকে মাঠে নামাল আপ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00