Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ক্ষমতা থাকলে জেলে পুরে দেখান’, বিজেপিকে খোলা চ্যালেঞ্জ উদ্ধবের

বরাবরই শান্ত স্বভাবের এবং মিতভাষী হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রীর এমন রণংদেহী ভূমিকায় অনেকেই চমকে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে শ্যালকের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি ও শ্যালকের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে নীরবতা ভাঙলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুধু নীরবতাই ভাঙলেন না, প্রতিপক্ষ বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘ক্ষমতা থাকলে আমাদের জেলে পুরে দেখান।’ বরাবরই শান্ত স্বভাবের এবং মিতভাষী হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রীর এমন রণংদেহী ভূমিকায় অনেকেই চমকে গিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতেই অর্থ পাচার মামলায় মুখ্যমন্ত্রীর শ্যালকের ৬ কোটি ৪৫ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ওই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিজেপি বনাম শিবসেনার বাকযুদ্ধ। শিবসেনা নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই উদ্ধবের শ্যালকের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইশারাতেই ওই তল্লাশি হয়েছে।

শুক্রবার বিধানসভায় রাজ্যের মহাবিকাশ আগাড়ি জোটের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ইডি, আয়কর সহ কেন্দ্রীয় সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দেন শিবসেনা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, ‘যখন ক্ষম,তায় আসবেন, তখন ক্ষমতা দেখাবেন। শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নোংরা রাজনীতি করবেন না। আমাদের কিংবা আমাদের পরিবারের কোনও সদস্যকে হেনস্থা করবেন না। তাহলে আমরাও আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের রেহাই দেব না। আমি এটা বলতে চাইছি না, যে আপনাদের পরিবারের সদস্যরা অন্যায় কিছু করেছেন। কিন্তু যদি করে থাকেন, তাহলে ছাড় পাবেন না। যদি আমায় জেলে পুরতে চান, তাহলে প্রথমে আপনাদের ক্ষমতা দখল  করতে হবে। তার পরে ক্ষমতা থাকলে জেলে পুরে দেখাবেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00