Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘টমেটো খাওয়া বন্ধ করলেই কমবে দাম’, আজব যুক্তি যোগী রাজ্যের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সত্যজিত রায়ের বিখ্যাত ছবি ‘হীরক রাজার দেশে’র সেই বিখ্যাত সংলাপের কথা নিশ্চয়ই মনে আছে। জানার কোনও শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। যোঘি আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশের মানুষ অনেক নয়া জ্ঞান অর্জন করছেন। আর সৌজন্যে বিজেপির মন্ত্রী-বিধায়করা। এই তো যেমন যোগীর মন্ত্রিসভার সদস্যা সর্বজ্ঞানসম্পন্না প্রতিভা শুক্লা। রাজ্যে টমেটোর দাম আকাশছোঁয়া হওয়ায় তিনি আম জনতাকে পরামর্শ দিয়েছেন, ‘হয় বাড়িতে টমেটো গাছ লাগান। না হলে টমেটো খাওয়া ছেড়ে দিন। দাম এমনিতেই কমে যাবে।’ মন্ত্রী মহোদয়ার অমন আজব নিদান নিয়ে রাজ্যে হাসির রোল পড়ে গিয়েছে।

আমজনতার যে কোনও রান্নায় টমেটো ব্যবহার কার্যত রীতি হয়ে গিয়েছে। সবজির বাড়তি স্বাদের জন্য আনেকেই টমেটো ব্যবহার করেন। কিন্তু গত মাস খানেক ধরে সেই টমেটো এতটাই মহার্ঘ হয়ে উঠেছে যে মানুষ টমেটোর স্বাদ নিতেই ভুলে গিয়েছেন। কোথাও কোথাও টমেটোর দাম সেঞ্চুরি পার করেছে। কোথাও আবার দেড়শো টাকায় বিকোচ্ছে। প্রশাসন অবশ্য চোখে ঠুলি পড়ে রয়েছে। দাম নিয়ন্ত্-রণে রাখার কোনও চেষ্টা করছে না বলে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।

টমেটোর লাগামছাড়া দামে তিতিবিরক্ত আম আদমিকে প্রিয় সবজি আপাতত বর্জনের পরামর্শ দিয়েছেন রাজ্যের নারী উন্নয়ন ও শিশু পুষ্টি দফতরের মন্ত্রী প্রতিভা শুক্লা। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যদি টমেটো মহার্ঘ হয়ে থাকে, তাহলে নিজেদের বাড়িতে টমেটো উ‍ৎপাদন করুন। যদি টমেটো খাওয়া ছেড়ে দেন, তাহলে এমনিতেই টমেটোর দাম কমে যাবে। টমেটোর জায়গায় লেবু খেতে পারেন।’ বিজ্ঞ মন্ত্রীর কথা শুনে থ মেরে গিয়েছেন আম আদমি।

অভিনব প্রতিবাদ, টমেটোর মালা গলায় পরে সংসদে হাজির আপ সাংসদ

টমেটো খাওয়াটা এখন বিলাসিতা পাঞ্জাবের গভর্নরের কাছে!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00