Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Gujarat: ক্ষমতায় এলে গৃহপালিত গরুর জন্য দিনপিছু ৪০ টাকা: কেজরি

সাংবাদিক সম্মেলনে ঘোষণা কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: ঘুরে ফিরে সেই গরু নিয়ে রাজনীতি।

এই অবোধ জীবটিকে রাজনৈতিকমঞ্চে হাজির করলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী গুজরাতে সাংবাদিক সম্মেলনে বললেন, রাজ্যে আম আদমি পার্টি ক্ষমতায় এলে যারা গরু লালন-পালন করেন বা যাদের বাড়িতে গরু রয়েছে, সেই সব গরুর জন্য প্রতিদিন ৪০ টাকা করে মঞ্জুর করা হবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তুলে ধরেন দিল্লির কথা। কেজরি বলেন, দিল্লিতে গৃহপালিত গরু পিছু ৪০ টাকা করে প্রতিদিন দেওয়া হয়। এই ৪০ টাকার মধ্যে রাজ্য সরকার দেয় ২০ টাকা। বাকি ২০টা দেয় দিল্লি কর্পোরেশন। দিল্লির মতো গুজরাতেও সেই ব্যবস্থা চালু হবে। তাঁর আরও আশ্বাস, যে সব গরু রাস্তাঘাটে যত্রতত্র ঘুরে বেড়ায়, তাদের জন্য তৈরি করা হবে ছাউনি। ছাউনি তৈরি হবে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রী বলেছেন, গরুর পাশাপাশি অন্যান্য গৃহপালিত পশুর জন্যও রাজ্য সরকার একাধিক কল্যাণকর কর্মসূচি গ্রহণ করবে। কেজরিওয়ালের এই আশ্বাসকে রাজনৈতিকমহল একটু ভিন্ন চোখেই দেখছে। তাদের মতে, রাজ্যে আপের প্রধান প্রতিপক্ষ বিজেপি। তাই, পদ্মশিবিরকে রুখতে গরুকেই হাতিয়ার করতে হলে কেজরিকে।

এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় বিজেপি সমর্থক বলে পরিচিত এক অটোচালক তাঁর বাড়িতে আমন্ত্রণ করা নিয়েও। এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, তাঁকে যে কেউ আমন্ত্রণ করতে পারে। তিনি যে কোনও দলের সমর্থক হতে পারেন। এদিকে, গুজরাতের রাজকোটে গরবার একটি অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00