Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিট’ পরীক্ষায় অনিয়ম নিয়ে সংসদে আওয়াজ তোলার বার্তা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ সামনে আসার পর এবার পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রবিবার পরীক্ষার্থীদের আশ্বাস দিয়েই রাহুল জানান, নিট পরীক্ষায় এই অনিয়মের বিষয়টি তিনি সংসদে তুলবেন।

রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান, ‘নরেন্দ্র মোদি এখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেননি। তার আগে নিট পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ সামনে এল। নিট পরীক্ষায় এই অনিয়মের ফলে প্রায় ২৪ লক্ষ পড়ুয়া ও তার পরিবারের লোকেরা সমস্যায় পড়েছেন।‘ একইসঙ্গে এই কংগ্রেস নেতা জানান, ‘দেখা গিয়েছে একটি পরীক্ষা কেন্দ্রে ছয় জন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন। অনেকেই এক নম্বর পেয়েছে যা কখনই সম্ভব নয়। সরকার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জানে। কিন্তু সবকিছু জেনেও দায় এড়িয়ে চলে যাচ্ছে। এক শ্রেণির এডুকেশন মাফিয়া গোটা কর্মকান্ডের সঙ্গে যুক্ত বলেই মনে হচ্ছে।‘ এখানেই থেমে থাকেননি তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কংগ্রেস তার ইস্তাহারে এই প্রশ্নফাঁসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। প্রশ্নপত্র ফাঁস যাতে রোখা যায়, সেজন্য কড়া আইন আনার কথার জানিয়েছে। অধিবেশন শুরু হলে আমি এই বিষয়টি সংসদে তুলব। আমি পরীক্ষার্থীদের পাশে আছি। তারা যাতে সুবিচার পায়, সেবিষয়টি আমরা দেখব।‘

উল্লেখ্য. গত মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই প্রকাশিত হয়েছিল নিট পরীক্ষার ফলাফল। নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ওঠে, কেন্দ্র ও রাজ্যের সংরক্ষণ নীতি ঠিকভাবে মানেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যেভাবে দেড় হাজারের বেশি পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে তার খতিয়ে দেখার দাবি ওঠে। বিষয়টি খতিয়ে দেখার জন্য গত শনিবার চার সদস্যের একটি দল গঠন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার বিরোধীরাও নিট পরীক্ষায় এই বেনিয়মের বিরুদ্ধে সোচ্চার হল। ইতিমধ্যে নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন হাইকোর্টে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00