Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কলেজ জীবনে এক স্কুটারে চারজন চড়তাম’, নিয়ম ভাঙার কথা স্বীকার গড়কড়ির

গাড়ি উ‍ৎপাদনকারী সংস্থাগুলিকেও এদিন কাঠগড়ায় তুলেছেন গড়কড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় টাটা সন্সের (Tata Sons) প্রাক্তন চেয়ারম্যান (Former Chairman) সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) মর্মান্তিক মৃত্যুর পরেই একাধিক প্রশ্ন উঠে এসেছে। নিয়ম না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানোর মতো অভিযোগ উঠেছে মিস্ত্রির (Cyrus Mistry) গাড়ির বিরুদ্ধে। আজ সোমবার দেশের অন্যতম শীর্ষ শিল্পপতির অকালমৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিয়ম না মেনে স্কুটার চালানোর কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী (Union transport minister) নীতীন গড়কড়ি (Nitin Gadkari)।

এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে মোদি সরকারের বর্ষীয়ান মন্ত্রী (Nitin Gadkari) বলেন, ‘ছাত্রজীবনে ভোটের সময়ে একটি স্কুটারে চার জন সওয়ারি হতাম। এমনকী গাড়ির নম্বর প্লেট খুলে হাতে নিয়ে ঘুরতাম। ট্র্যাফিক পুলিশ নিয়ম ভাঙার দায়ে যাতে মামলা দিতে না পারে, তার জন্য ওই কৌশল নিতাম। কিন্তু আজ বুঝতে পারি, কতটা ঝুঁকি নিয়েছিলাম। কতটা বড় দুর্ঘটনা ঘটতে পারত ওই অ্যাডভেঞ্চারের কারণে।’

গাড়ি উ‍ৎপাদনকারী সংস্থাগুলিকেও এদিন কাঠগড়ায় তুলেছেন গড়কড়ি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারতের গাড়ি উ‍ৎপাদককারী সংস্থাগুলি (car manufacturers) যখন বিদেশে গাড়ি রফতানি করে তখন ছয়টি এয়ারব্যাগ লাগায়। অথচ সেই গাড়ি দেশের বাজারে বিক্রির সময়ে মাত্র চারটি এয়ারব্যাগ ব্যবহার করে। কেন ভারতীয়দের জীবনের কোনও মূল্য নেই?’ ছয়টি এয়ারব্যাগ লাগালে গাড়ির দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা বেড়ে যাবে বলে উ‍ৎপাদকদের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে তাও মানতে রাজি হননি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী (Union transport minister) । পাল্টা তিনি দাবি করেছেন, ‘বিপুল সংখ্যক উ‍ৎপাদন করলে এয়ারব্যাগের খরচ ৯০০ টাকার বেশি হবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00