Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ আমি সব দায়িত্ব থেকে চিরকালের জন্য মুক্ত: সনিয়া

খাড়গেকে শুভেচ্ছা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আমি আমার দায়িত্ব যথায়থভাবে পালন করেছি। আজ আমি আমার যাবতীয় কর্তব্য থেকে মুক্ত। কয়েকদশক বাদে আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি।’

মল্লিকার্জুন খাড়গের হাতে সভাপতির দায়িত্ব তুলে দেওয়ার পর সংবামাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সনিয়া গান্ধি এই মন্তব্য করেছেন। আজ, বুধবার দলের সদর দফতরে মল্লিকার্জুন খাড়গের হাতে সভাপতির দায়িত্ব তুলে দিয়েছন সনিয়া। দল পরিচালনার দায়িত্ব অর্পণে খুশি মল্লিকার্জুন খাড়গে। এই প্রথম গান্ধি পরিবারের বাইরে কেউ সভাপতির দায়িত্ব পেলেন। স্বাভাবিকভাবেই এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী ছিলেন দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।

সভাপতির দায়িত্ব অর্পণের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সনিয়া বলেন – আমি আমার দায়িত্ব পালনে যথাযথ চেষ্টা করেছি। আজ আমি যাবতীয় দায়িত্ব থেকে মুক্ত।গত কয়েক বছর ধরে আমার কাঁধে যে দায়িত্ব ছিল আজ আমি তা হস্তান্তর করেছি। কোথাও মনে হচ্ছে আমি যেন স্বস্তি পেলাম।

দলের আগামীদিনের দায়িত্ব কী হবে, সেটাও সনিয়া জানিয়ে দিয়েছেন। নবনিযুক্ত সভাপতি মল্লিকার্জুন খাড়গের উদ্দেশ্যে বিদায়ী অন্তর্বর্তী সভানেত্রী বলেন, দলের সামনে একটা নয়, একাধিক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের সকলের কর্তব্য হবে সেই চ্যালেঞ্জর মোকাবিলা করা। আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। লড়াই করতে হবে সেই সব চ্যালেঞ্জের, অত্যন্ত দৃড়তার সঙ্গে। আমি নিশ্চিত, সাফল্য আসবে।

অনেকেই বলছে, খাড়গে আসলে সনিয়ার প্রতিনিধি। দলের রাশ বকলমে সনিয়ার হাতেই থাকবে। যদিও কংগ্রেস নেতৃত্ব সেই সব অ্ভিযোগ উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খাড়গে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00