Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়ললিতার এআইডিএমকে’র নেতৃত্বের ভার ইপিএসের হাতেই

এআইএডিএমকে দল থেকে বহিস্কার করা হয়েছিল ও পন্নিরসেলভামকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেল ওপিএস গোষ্ঠী। ও পন্নিরসেলভাম (OPS) গোষ্ঠীর আবেদন প্রত্যাখান করল আদালত। ফলে এআইএডিএমকে সাধারণ সম্পাদক পদের ভার ই পালানিস্বামীর (EPS) হাতে যেতে আর বাধা রইল না। এআইএডিএমকে দল থেকে বহিস্কার করা হয়েছিল ও পন্নিরসেলভামকে। সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিদ্রোহী নেতা। কিন্তু মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে।

এআইএডিএমকে (AIADMK) আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক হিসাবে ই পালানিস্বামীর (EPS) নাম ঘোষণা করতে পারে। উল্লেখ্য বর্তমানে এআইএডিএমকে-এর অন্তর্বর্তী প্রধান রয়েছেন এডাপ্পাদি কে পালানিস্বামী (EPS)।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশের পর, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারে ও পন্নিরসেলভান (OPS) গোষ্ঠী। গত বছর জুলাই মাসে এআইএডিএমকে পার্টির সাধারণ পরিষদের দ্বারা দলের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালানিস্বামী। ইপিএস এর পদোন্নতিকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছিলেন ওপিএস। শনিবার ইপিএস দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিল, যা ও পন্নিরসেলভান “পিকপকেটের মতো” বলে পদ্ধতির নিন্দা করেছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, দলীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00