Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে তথ্য পাচারের অপরাধে ব্রহ্মসের প্রাক্তন ইঞ্জিনিয়ারকে যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ব্রহ্মস মিসাইল তৈরির সঙ্গে যুক্ত ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে। সোমবার নাগপুর জেলা আদালতের বিচারক দেশের গোপন তথ্য বিদেশি গুপ্তচরদের হাতে তুলে দেওয়ার অপরাধে ওই শাস্তি ঘোষণা করেছেন। বিচারক এম ভি দেশপা্ণ্ডে জানান, ক্রিমিনাল প্রসিডিওর কোডের ২৩৫ নম্বর ধারা অনুযায়ী নিশান্ত আগরওয়ালকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নিশান্তকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গিয়েছে, ২০১৮ সালে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোটিজম স্কোয়াড নিশান্ত আগরওয়ালকে গ্রেফতার করেছিল। ব্রাহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের ক্ষেপণাস্ত্র বিভাগে কাজ করতেন নিশান্ত। চার বছর তিনি এই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। নিশান্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে স্পর্শকাতর কিছু তথ্য পাচার করেছিলেন। গত বছর এপ্রিল মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ নিশান্তকে জামিন দিয়েছিল। তবে এদিন নাগপুর জেলা আদালত নিশান্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

 দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের চাহিদা ক্রমশই বাড়ছে। ফিলিপাইনস-সহ একাধিক দেশেও ওই শক্তিশালী ক্ষেপণাস্ত্র বরাদ্দ করে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু ক্ষেপণাস্ত্র তৈরির দায়িত্বে থাকা সংস্থার এক প্রকৌশলীর সঙ্গে পাক গুপ্তচর সংস্থার দহরম-মহরমের খবরে যথেষ্টই উদ্বিগ্ন মোদি সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00