Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় বোমা মেরে ওড়ানোর হুমকি দিয়ে ইমেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির স্কুলের পর এবার স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে বোমা হামলা হুমকি। বুধবার দুপুর  সাড়ে ৩টে নাগাদ ইমেলে এই হুমকি আসে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকে এই হুমকি ইমেলের  কোথা থেকে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে তা নিয়ে এখন মন্তব্য করেনি দিল্লি পুলিশ। অন্যদিকে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকেরই। দেশের সুরক্ষায় নেওয়া সকল সিদ্ধান্ত নিয়ে থাকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই এদিনের এই বোমা হুমকি পর দিল্লি জুড়ে ছড়িয়েছে উত্তেজনা।

উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের গোড়ার দিকে দিল্লি-এনসিআর-এর প্রায় ১৫০টি স্কুল থেকে বোমা হামলার হুমকি আসে । আর সেই ইমেলগুলি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে পাঠানো হয়েছিল। তাই আরও তদন্তের জন্য শীঘ্রই হাঙ্গেরিতে সঙ্গে যোগাযোগ করবে দিল্লি পুলিশ। তবে স্কুলগুলি থেকে কোন সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে এল বোমা হামলার হুমকি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00