Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হনুমান চালিসা পাঠের হুমকি, পুলিশ ঘিরল লখনউয়ের বিখ্যাত টিলে ওয়ালি মসজিদ

হনুমান চালিসা পাঠের অনুমতি দিতে অস্বীকার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: জ্ঞানবাপী, কুতুমিনারের পর হিন্দু কট্টরপন্থীদের নজরে এবার লখনউয়ের বিখ্যাত টিলে ওয়ালি মসজিদ। তাদের দাবি, ওটা মসজিদ নয়। ওটা আসলে লক্ষ্মণ টিলা। তারা সেখানে হনুমান চালিসা পাঠ করবে। পুলিশের কাছে এই ব্যাপারে অনুমতি চাওয়া হলে পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

হনুমান চালিসা পাঠের হুমকি দেন হিন্দু মহাসভার রাজ্য শাখার সভাপতি ঋষি ত্রিবেদী। তাঁর দাবি, যেটা মসজিদ বলে মুসলিমরা দাবি করছে, সেটা আসলে হিন্দুদের মন্দির। ওখানে লক্ষ্মণের একটি টিলা রয়েছে। মোঘল আমলে ওই টিলা সরিয়ে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে। ওই মসজিদে এবার থেকে রোজ হনুমান চালিসা পাঠ করা হবে।ওই গেরুয়া নেতার আরও দাবি, লখনউ শহরটি তৈরি করেছে লক্ষ্মণ। আর তার নামেই এই শহরের নাম হয়েছে লখনউ।

মসজিদে হনুমান চালিসা পাঠের অনুমতি পুলিশ দিতে অস্বীকার করা ঋষি ত্রিবেদী পুলিশকে হুমকি দিয়েছেন। বলেছেন, বাধা দিলে ফল ভালো হবে না। বিশাল পুলিশ বাহিনী রাতেই ওই মসজিদ ঘিরে ফেলে।

ইতিহাসবিদেরা জানিয়েছেন, ওই গেরুয়া নেতার দাবি ভিত্তিহীন। মসজিদ তৈরি হয়েছিল ১৬শো শতকে। উত্তরপ্রদেশে এটাই বৃহত্তম মসজিদ। মসজিদের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। প্রতিদিন শুধু এই মসজিদেই এক লক্ষ মানুষ নমাজ পাঠ করতে পারেন। গেরুয়া শিবিরের নেতার দাবিকে আমল দেওয়ার প্রয়োজন নেই।  পুলিশের তরফ থেকে এলাকাবাসীকে কোনও ধরনের প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন শিবমূর্তি খুঁজতে এবার কুতুব মিনার খননের নির্দেশ কেন্দ্রের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00