Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রচণ্ড গরমে পুড়ছিলেন রাজধানীর বাসিন্দারা। অবশেষে কিছুটা হলেও মিলল স্বস্তি। শুক্রবার সাত সকালেই দিল্লিজুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া।  বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। রাস্তায় অমিল বাস-ট্যাক্সি-অটো। পাশাপাশি জল জমে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।

এদিন সকাল থেকেই বসন্ত বিহার, মুনিরকা, আর কে পুরম-সহ দক্ষিণ-পশ্চিম দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তোড়ও বেড়েছে। আচমকা বৃষ্টিতে কর্মস্থলে যেতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় অফিসযাত্রীদের। আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে নয়টার পরে রাজধানীর একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গের ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামী পাঁচদিন মেঘলা আকাশ থাকবে। হাল্কা থেকে ভারী বৃষ্টিপাত হবে দিল্লির বিভিন্ন এলাকায়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। ফলে সাধারণ মানুষকে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00