Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের শুট আউট বিজেপি শাসিত হরিয়ানায়, ৩৫ রাউন্ড বুলেটে ঝাঁঝরা ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: বিজেপি শাসিত হরিয়ানায় চলছে দুষ্কৃতীদের অবাধ রাজত্ব। প্রকাশ্য দিবালোকে ইন্ডিয়ান লোক দলের শীর্ষ নেতা খুন হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক ব্যবসায়ী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুরথালের এক ধাবায়। ৩৮ বছর বয়সী ওই ব্যবসায়ীকে নিজের গাড়ি থেলকে নামিয়ে ৩৫ রাউন্ডের বেশি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে দুষ্কৃতীরা। ওই ভয়াবহ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিহরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের বিজেপি সরকারের জমানায় আইনশৃঙ্খলা যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে তাতে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুরথালের বিখ্যাত গুলশান ধাবার কার পার্কিংয়ে নিজের এসইউভি গাড়িতেই শুয়েছিলেন ৩৮ বছর বয়সী ব্যবসায়ী সুন্দর মালিক। আচমকাই দুই দুষ্কৃতী ওই গাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় থাকা সুন্দরকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনেন। এক দুষ্কৃতীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ওই ধস্তাধস্তির সময়ে মাটিতে পড়ে যান সুন্দর। তখনই দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মোট ৩৫টি বুলেট সুন্দরের শরীর এফোঁড়-ওফোঁড় করে দেয়। বাইরে যখন গুলির বন্যা বয়ে চলেছে তখনই পুলিশে খবর দেন ধাবার মালিক। শুট আউটের খবর শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে্ নিরাপদেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুই দুষ্কতী।

মুরথালের পুলিশ আধিকারিক গৌরব রাজপুরোহিত জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতার জেরেই সুন্দর মালিকের উপরে হামলা চলতে পারে। এখনও গ্যাং ওয়ারের কোনও প্রমাণ মেলেনি। নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্যদেরও সঙ্গেও কথা বলা হচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে দুষ্কৃতীদের অবাধ তাণ্ডবে খানিকটা হলেও বিড়ম্বনায় পড়েছে হরিয়ানার বিজেপি সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00