Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: এলাহাবাদ হাইকোর্টের ছাড়পত্র পাওয়ায় বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপেই শুরু হয়েছে সমীক্ষার কাজ। সপ্তদশ শতকে তৈরি মসজিদটি কোনও হিন্দু মন্দির ভেঙ্গে গড়া হয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখবেন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা।

এলাহাবাদ হাইকোর্টের ছাড়পত্র পাওয়ায় সকাল সাতটা থেকেই মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বিশেষজ্ঞরা। সঙ্গে হিন্দু পক্ষের প্রতিনিধি হিসেবে আইনজীবী সুধাকর ত্রিপাঠী উপস্থিত থাকলেও বৈজ্ঞানিক সমীক্ষার কাজ বয়কট করেছে মসজিদ কমিটি। ফলে  তাদের কোনও প্রতিনিধি উপস্থিত নেই। বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেসের নির্দেশ অনুযায়ী, এদিনই সমীক্ষা রিপোর্ট পেশ করার কথা ছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের। কিন্তু আইনি লড়াই পেরিয়ে যেহেতু এদিনই সমীক্ষার কাজ শুরু হয়েছে, তাই কবে ওই রিপোর্ট জেলা আদালতে জমা পড়বে তা নিয়ে মুখ খুলতে চাননি সমীক্ষার দায়িত্বে থাকা এএসআই আধিকারিকরা।

গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেস জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ চালানোর জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছিলেন। ২৪ জুলাই কাজ শুরুর পরেই মসজিদ কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সমীক্ষা বন্ধের আর্জি জানানো হয়। ওই আর্জি মেনে সমীক্ষার উপরে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবারই এলাহাবাদ হাইকোর্ট বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর পক্ষে রায় দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় ফের কড়া নেড়েছে জ্ঞানবাপী মসজিদ পরিচালন সমিতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00