Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাপে পড়ে দেশে ফিরছেন যৌন নিগ্রহকাণ্ডে অভিযুক্ত দেবগৌড়ার নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি : চাপে পড়ে এবার দেশে ফিরতে চলেছে যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রাভান্না। সোমবার একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। সেখানে আগামী ৩১ মে শুক্রবার বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত হাসানের সাংসদ প্রজ্জ্বল রাভান্না ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি আগামী ৩১ মে বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হবেন ও তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। তাঁর বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, তার জবাব দেবেন তিনি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন ভিডিওতে ঠাকুরদা এইচ ডি দেবেগৌড়া, মা-বাবা ও কাকা এইচ ডি কুমারস্বামীর কাছেও ক্ষমা চেয়ে নেন প্রজ্জ্বল। তবে কোথা থেকে এই ভিডিও তিনি করছেন, সেই বিষয়ে কিছু জানাননি প্রজ্জ্বল।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন প্রজ্জ্বল। এরপর তাঁকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল সিবিআই। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন যাতে প্রজ্জ্বলের কূটনীতিক ভিসা বাতিল করা হয় ও প্রজ্জ্বলকে দেশে ফিরিয়ে আনা হয়। শুধু তাই নয়, প্রজ্জ্বলের এই আচরণে কড়া বার্তা দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00