Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় কংগ্রেসে ফের ভাঙন? বিজেপিতে সামিল হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সৈকত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: কংগ্রেসের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবি হয়েছে শতাব্দী প্রাচীন দলের। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকা সত্বেও সৈকত রাজ্য গোয়াতে (GOA) তেমন দাগ কাটতে পারেনি হাত শিবির। ভোটে ভরাডুবির ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের ধাক্কা খেতে চলেছে সোনিয়া গান্ধির (Sonia Gandhi) দল। এবার দল ছাড়ার ইঙ্গিত দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত (Digambar Kamat) । বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্রের খবর পদ্ম শিবিরে যোগ দেওয়ার বিনিময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিদ্যু‍ৎ মন্ত্রী (Power Minister) করা হবে।

৬৮ বছর বয়সী দিগম্বর কামাত ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত গোয়ার মুখ্যমন্ত্রী (Chief Minister) ছিলেন। যদিও ২০১২ সালের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারিয়ে সৈকত রাজ্যের কুর্সি দখল করে বিজেপি। ২০১৭ সালের বিধানসভা ভোটের পরে যখন একের পর এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে সামিল হয়েছিলেন, তখনও হাত শিবিরে রয়ে গিয়েছিলেন বর্ষীয়ান নেতা। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মারগাও থেকে টানা সপ্তমবারের মতো জিতেছিলেন। গোয়ায় কংগ্রেসের ক্ষমতা দখল করলে তিনিই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অথচ সেই বর্ষীয়ান নেতাই কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

গত বিধানসভা ভোটের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও আলেমাও চার্চিল। এবার দিগম্বর কামাতও দল ছাড়তে চলেছেন। একের পর এক বর্ষীয়ান নেতার দলত্যাগে যে শূন্যতা তৈরি হচ্ছে, তা ভরাট করা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষে কঠিন হবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00