Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পটনায় মোদির জনসভায় বোমা বিস্ফোরণ, চারজনের মৃত্যুদণ্ড

আট বছর পর সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা:  ২০১৩ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত চারজনকে মৃত্যদণ্ড দিল এনআইএ আদালত। দোষী সাব্যস্ত দুজনকে আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে। বিশেষ এনআইএ আদালতের বিচারপতি গুরবিন্দর সিং মেহরোত্রার আদালত সোমবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করেন। মৃত্যদণ্ডে দণ্ডিতরা হল হায়দার আলি (ব্ল্যাক বিউটি), নোমান আনসারি, মহম্মদ মুজিবুল্লাহ আনসারি এবং ইমতিয়াজ খান। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পান ফাকিউদ্দিন আহমেদ।

২০১৩ সালের ২৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রীপদে থাকাকালীন নরেন্দ্র মোদির পটনার গান্ধি ময়দানে একটি জনসভা করার কথা ছিল। সভা ছিল দুপুরে। বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বেলা বারোটার খানিক বাদেই।

সভাস্থলের খুব কাছেই একনাগাড়ে ছটি শক্তিশালী বোমা ফাটতে শুরু করে। সভামঞ্চ থেকে ১৫০ মিটার দূরে আরও দুটি। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। পরে সভাস্থল থেকে উদ্ধার হয় আরও চারটি তাজা বোমা। হামলায় প্রাণ হারান ছয় জন। আহত হন প্রায় ৯০জন।

হামলার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ না থাকলেও তদন্ত উঠে আসে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল আইইডি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে ঘটনার মূল চক্রী হায়দার আলিকে। আলিকে জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে। ঘটনার প্রত্যক্ষদর্শী ২৫০জনকে জেরা করে জাতীয় তদন্ত সংস্থা। ঘটনার প্রায় আট বছর বাদে রায় দিল জাতীয় তদন্ত সংস্থা।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00