Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গদ্দার’ বিতর্কে বড় ধাক্কা! কুণাল কামরার বিরুদ্ধে দায়ের হল নতুন মামলা

বুধবার মহারাষ্ট্রের নাসিকের মানমাদ থানায় বিতর্কিত কৌতুক অভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্ক থামার নাম নেই! মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে প্যারোডি বেঁধে গানের মাশুল গুণতে হচ্ছে কুণালকে। বুধবার মহারাষ্ট্রের নাসিকের মানমাদ থানায় বিতর্কিত কৌতুক অভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। শিবসেনা নেতা ময়ূর বোরসে কুণাল কামরার বিরুদ্ধে BNS-এর ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করেছেন। মানমাদ পুলিশ একটি শূন্য এফআইআর দায়ের করে মামলাটি খার পুলিশে স্থানান্তর করেছে। এখনও পর্যন্ত, এই ঘটনায় কুণাল কামরার বিরুদ্ধে মোট ৩টি এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ‘দিল তো পাগল হ্যায়’-ছবির ‘ভোলি সি সুরত’ গানের আদলে প্যারোডি বেঁধেছিলেন কুণাল। সেখানেই তিনি নাম না করে একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে অভিহিত করেন, রসিকতা করে একনাথ শিন্দের চলন ভলন সবটাই নকল করেন। তা নিয়েই এখন মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উত্তাল একনাথ শিন্দের দলীয় কর্মীরা। শনিবার হ্যাবিটাট স্টুডিও ভাঙচুর করেছে শিবসেনার কর্মীরা। সেখানেই কমেডি শোয়ের পারফর্ম করেছিলেন কুণাল। অভিযোগ, এই স্টুডিওতেই নানারকম বিতর্কিত শোয়ের শুটিং হয়। ইতিমধ্যেই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ওই স্টুডিওর অবৈধ অংশগুলি ভেঙে দিয়েছে। এবং কুণাল কামরার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। মুম্বই পুলিশ কুণালকে তলব করেছেন। এবং তিনি চিঠি দিয়ে এক সপ্তাহ সময় চেয়েছে। কিন্তু স্ট্যান্ড-আপ শিল্পীর অনুরোধ প্রত্যাখ্যান করেছে মুম্বই পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা 35-এর অধীনে খার পুলিশ আজ কুণাল কামরাকে দ্বিতীয় সমন জারি করবে।

এদিকে একনাথ শিন্দেকে অপমানের জন্যে কুণালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ। কিন্তু কুণাল ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন। যেখানে দাবি করা হয়েছিল যে, বিরোধী দলের ষড়যন্ত্রে কুণাল এ কাজ করেছেন। এবং তিনি এর জন্যে টাকা নিয়েছেন। যাই হোক, এই অভিযোগ অস্বীকার করার পর গতকাল শিবসেনাকে কটাক্ষ করে আরও একটি প্যারোডি শেয়ার করেছেন কুণাল কামরা। সব মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতির এখন উত্তাল পরিস্থিতি। কামরার বিতর্কিত ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) রসিকতাকে নিন্দা করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। আসলে ২০২২ সালে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদ করে দল আলাদা করেন একনাথ শিন্দে। সরকারের পতন হয়।এরপরই বিজেপির সঙ্গে হাত মেলান একনাথ শিন্দে। সেই কারণেই কুণাল একনাথ শিন্দেকে নাম না করে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00