Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শারীরীক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই অসুস্থ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। জ্বর ও বুকে সংক্রমণের জন্য তাঁকে মহারাষ্ট্রের পুনে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্বরের পাশাপাশি বুকে কিছুটা ইনফেকশন হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।‘

১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর মহারাষ্ট্রের নাদগাঁও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রতিভা পাটিল। তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৬০-এর দশকে প্রতিভা পাটিল কংগ্রেসের যোগদান করে রাজনৈতিক ময়দানে নামেন। বছরের পর বছর তিনি সরকারি পদে বহাল থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ৮৯ বছর বয়সী প্রতিভা পাতিল হলেন ভারতের  প্রথম মহিলা রাষ্ট্রপতি। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। তার সময়কালে তিনি মূলত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের উপর নজর দিয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁকে আর রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00