Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯ বছর পর পাকিস্তানে পা রাখলেন বিদেশমন্ত্রী, যোগ দেবেন SCO সম্মেলনে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৯ বছর পর মঙ্গলবার পাকিস্তানের রাজধানি  ইসলামাবাদে পৌঁছালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার রয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা SCO বৈঠক। আর সেখানেই যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। এদিন ভারতের বিদেশমন্ত্রীকে স্বাগত জানান নূর খান এয়ারবেস সহ পাকিস্তানের একাধিক শীর্ষ আধিকারিকরা।

আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া SCO শীর্ষ সম্মেলন। আর সেখানে যোগ দিতে পাকিস্তানে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে,পাকিস্তানে ২৪ ঘণ্টার কম সময় কাটাবেন বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ’২৩  তম সভা ১৬  অক্টোবর ইসলামাবাদে পাকিস্তানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী।‘ সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়শঙ্কর জানান,’ আমি বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি। ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করতে নয় ।  SCO- র একজন ভাল সদস্য হিসাবে আমি সেখানে  যাচ্ছি।‘ তাই আগেই স্পষ্ট ছিল যে ভারত – পাক সম্পর্ক নিয়ে আর কোন আলোচনা করতে চান না বিদেশমন্ত্রী।

উল্লেখ্য, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশের মধ্যে রয়েছে – ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও-র বৈঠকে কোনও দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়। তবে চলতি বছর এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। বলা বাহুল্য, ন’বছর আগে শেষ বারের জন্য কোনও ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ  ইসলামাবাদের মাটিতে পা রেখেছিলেন। এ বার পা রাখতে চলেছেন এস জয়শঙ্কর ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00