Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাতিল হয়েছে বিমান,”Indigo Haye Haye” স্লোগান দেওয়া শুরু যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশার জেরে বাতিল হয়েছে দিল্লি-দেওগড় ইন্ডিগো গামী বিমান। আর তাতেই রেগে যান যাত্রীরা। দিল্লির টার্মিনালে দাঁড়িয়ে  বিমান সংস্থার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে যাত্রীরা।  তাদের স্লোগান ছিল “Indigo Haye Haye”। তবে এই ঘটনা নিয়ে ইন্ডিগো বিমানের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি ।

উল্লেখ্য, লাগাতার এই বিমান বিভ্রাট নজরে এসেছে  পরিবহন মন্ত্রীর জ্যোতিরাদিত্য সিন্ধিয়র।  সম্প্রতি বিমান বন্দরের রানওয়েতে বসে যাত্রীদের খাবার খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় গোয়া থেকে  ইন্ডিগোর একটি বিমান মধ্যরাতে মুম্বাই বিমানবন্দরে অবতারণ করে। কিন্তু বিমান থেকে নেমে  টার্মিনালে গেলেন না  যাত্রীরা। রানওয়েতেই জায়গায় জায়গায় গোল হয়ে বসে পড়লেন যাত্রীরা । সেখানে বসেই খোলা আকাশের নীচে খাবার খাচ্ছেন যাত্রীরা।

সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি ৯ ঘণ্টা দেরি করে। তাই মুম্বাই বিমানবন্দরে বিমান এলেও যাত্রীরা নামতে রাজি হননি। তারপরেই তারা বিমানবন্দরের রানওয়েতে বসে খাবার খেতে শুরু করে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিমান বাতিলের জেরে ইন্ডিগো বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে যাত্রীরা। বর্তমানে দিল্লিতে শৈত্যপ্রবাহের সঙ্গে বাড়ছে ঘন কুয়াশা। এরফলে ব্যাহত হয়েছে  ট্রেন এবং বিমান পরিষেবা।  আর তাতেই বিপাকে পড়ছে যাত্রীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00