Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করণী সেনা প্রধান সুখদেব সিং’কে খুনের মামলায় প্রথম গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজপুত নেতা তথা করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতার করল জয়পুর পুলিশ। দুই আততায়ী রোহিত এবং নীতিনকে খুনের পরে পালানোয় সাহায্য করায় রামবীর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে জয়পুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত রামবীর এবং আততায়ী নীতিন একই গ্রামের বাসিন্দা।

মরু রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই নিজের বাড়ির ভিতরে খুন হয়ে যান বিজেপি ঘনিষ্ঠ রাজপুত নেতা তথা করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অতিথি সেজে দুই আততায়ী রোহিত এবং নীতিন প্রথমে সুখদেব সিংয়ের সঙ্গে একত্রে চা খাচ্ছেন। ওই চা পানের মধ্যেই আচমকা উঠে করণী সেনা প্রধানকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুই আততায়ী। গুলিতে ঝাঁঝরা হয়ে যান সুখদেব সিং। খুনের পরে নিশ্চিন্তেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় করণী সেনা প্রধানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সুখদেব সিং গোগামেডির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুগামী এবং সমর্থকরা। পরের দিন বুধবার করণী সেনা প্রধানের মৃত্যুর প্রতিবাদে রাজস্থানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান সংগঠনের সদস্য সমর্থকরা। রাজ্যে পালাবদলের ৪৮ ঘন্টার মধ্যেই গোগামেডির খুনের ঘটনায় চাপে পড়ে যায় বিজেপি শীর্ষ নেতৃত্ব। অবিলম্বে গোগামেডির খুনিদের পাকড়াও করার জন্য রাজস্থান পুলিশের শীর্ষ কর্তাদের চাপ দেওয়া হয়।

করণী সেনা প্রধানকে খুনের দায় স্বীকার করে নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার’-এর ঘনিষ্ঠ রোহিত গোদারা। খুনের দিন রোহিত ছাড়াও সুখদেব সিং গোগামেডিকে লক্ষ্য করে গুলি চালানো আরও এক আততায়ীকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। ওই আততায়ী হলো নীতিন সিং শেখাওয়াত। দু’জনকেই হন্য হয়ে খুঁজছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00