Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে এবছরেও নিষিদ্ধ সব ধরনের বাজি, আইন ভাঙলেই শাস্তি

রাতে চলবে টহলদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন দীপাবলিতে দিল্লিতে কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না। বুধবার আপ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব ধরনের বাজি বিক্রি ও পোডা়নোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। অনলাইনেও বিক্রি করা যাবে না বাজি। এই নিষেধাজ্ঞা গত বছর জারি করেছিল আপ সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিষেধাজ্ঞা যাতে কার্যকর করা হয়, তার জন্য দিল্লি সরকার থেকে পুলিশকে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

সরকারের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে আপ সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে গতবারের মতো এ বছরেও দিল্লিতে সব ধরনের বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধ অনলাইনে বিক্রির ক্ষেত্রেও কার্যকর হবে। নিষেধ অমান্য করে যে বা যারা বাজি বিক্রি করবে এবং যারা ওই বাজি কিনবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

আপ সরকার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দীপাবলির দিন রাতে আপ সরকার দিল্লি শহরে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। বিশেষভাবে নজরে থাকবে সেই সব স্পর্শকাতর এলাকা যে সব এলাকা সম্প্রতি তেতে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়।

গত বছরেও দিল্লি পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে দেদার বাজি ফেটেছে। এবার কী হয়, সেটাই দেখার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00