Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লড়াই চলবে’, ২১ দিনের মাথায় অনশন তুলে হুঙ্কার ‘র‍্যাঞ্চো’ ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধি, লাদাখ: পূর্ব ঘোষণামতোই ২১ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় অনশন প্রত্যাহার করে নিলেন ‘থ্রি-ইডিয়টসের র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক। তবে আমরণ অনশন প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁর আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী।

দিল্লির ক্ষমতায় আসার পরেই লাদাখ নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। এমনকি ২০১৯ সালের অগস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সময়েও লাদাখের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু কোনও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে অভিযোগ লাদাখবাসীর। মোদি সরকারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে গত ৬ মার্চ অনশন শুরু করেন লাদাখের বাসিন্দা তথা বিশিষ্ট পরিবেশ-মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। তার ওই অনশনে সামিল হন স্থানীয় বাসিন্দারাও।

মূলত চারটি দাবিকে সামনে রেখে অনশনে বসেছিলেন বাস্তবের র‍্যাঞ্চো সোনম ওয়াংচুক। ওই চার দাবি হল, এক) লাদাখকে পূর্ণাঙ্গ  রাজ্যের মর্যাদা দিতে হবে। দুই) লে ও কার্গিল জেলার জন্য আলাদা লোকসভা আসন গঠন করতে হবে। তিন)  লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন ঘটন এবং চার)  লাদাখে সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর করতে হবে।

রিয়েল লাইফের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুকের অনশনে বসার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল দেশ-বিদেশে। অসংখ্য সাধারণ মানুষ তাঁকে সমর্থন জানান। নেট মাধ্যমেও অনেকে ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে নিশানা করেন। এদিন অনশনের শেষ দিনে অনশনস্থলে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একাধিক মহিলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যে দাবিতে ওয়াংচুক অনশন চালিয়েছেন, সেই দাবিতে এবার তারা অনশন শুরু করবে। অনশন প্রত্যাহারের পরে উপস্থিত আমজনতার উদ্দেশে রিয়েল লাইফের ‘র‍্যাঞ্চো’ বলেন, ‘অনশন প্রত্যাহার মানে আন্দোলন শেষ নয়। লাদাখবাসীর দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00