Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছেলের শোকে আত্মঘাতী বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই পরিবারে দুইজনের মৃত্যু। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী চেন্নাই-এর ক্রোমপেট এলাকার পড়ুয়া। এনইইটি পরীক্ষায় অসফল হয়ে বিষণ্ণতায় ভুগছিল ওই পড়ুয়া। ১২ অগস্ট ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১৯ বছর বয়সী ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার ঝুলন্ত অবস্থায় তাঁর বাবার মৃতদেহ উদ্ধার হয়।

মৃত পড়ুয়া জগদীশ্বরন দুবার চেষ্টা করেও  এনইইটি  পরীক্ষায় ব্যর্থ হয়। এরপরেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। যদিও কোন সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বাবা  সেলভাসেকর ছেলের মৃত্যুর জন্য NEET প্রশাসনকে দায়ী করেন। এরপর সেলভাসেকরকেও মৃত অবস্থায় পাওয়া যায়।  

ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ছাত্রদের এই ধরনের কঠোর সিদ্ধান্ত না নেওয়ার উপদেশ জানিয়েছেন।  তামিলনাড়ুতে NEET নিষিদ্ধ করার জন্য বিল আনা হয়। সেই বিলে সম্মতি না দেওয়ার জন্য রাজ্যপাল আর এন রবিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।  

মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, “আমরা বিল রাজ্যপালের কাছে পাঠিয়েছি। প্রথমে তিনি তা স্থগিত করেন। তারপর চাপের মুখে তা ফেরত পাঠান। আমরা আবার বিধানসভায় প্রস্তাব পাস করার পর রাজ্যপালের কাছে ফেরত পাঠাই। তাঁর সম্মতি দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন”।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00