Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেলেনি অ্যাম্বুলেন্স, ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য গামছায় করে বইলেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক চিত্র দেখা গেল মধ্যপ্রদেশে। আগুনে পুড়ে যাওয়া চার বছরের ছেলের  দেহ ময়নাতদন্তের জন্য বাইকে চেপে ছোট এক গামছায় করে নিয়ে যাচ্ছে বাবা । কারণ, ছেলের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই বাইকে করেই ছেলের মরদেহ  হাসপাতালে নিয়ে যাচ্ছে বাবা।

এই ঘটনাটি ঘটেছে  মধ্যপ্রদেশের দিনদোরি জেলায়। বর্তমানে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাতে  মেহদওয়ানি থানা এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। আর তাতেই মৃত্যু হয়  চন্দন রাজ নামে ৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর।  তাই আগুনে পুড়ে যাওয়ার পর স্বাভাবিক নিয়মে শিশুটির  মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। সেইজন্য বাবা অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করার জন্য চেষ্টা চালায়।

তবে চন্দনের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য  বাবা কিছু পাইনি। সেইজন্য বাধ্য বাইকে চড়েই গামলার পুঁটলির ভেতরে নিজের ছেলের মরদেহ হাসপাতালে নিয়ে যান তিনি। ব্যক্তির বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার। তবে কেন ওই ব্যক্তি তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পেলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

0:00