Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রাণের দাবিতে পঞ্জাবে ১২ সরকারি আধিকারিককে পণবন্দি করল কৃষকরা

কৃষকদের হাতে পণবন্দি হওয়ার প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘট শুরু করেছেন রাজ্যের রাজস্ব বিভাগের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: রক্তঘাম ঝরিয়ে ফলানো ফসলে লেগেছে মড়ক। ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর সেই ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিপূরণের দাবিতে অভিনব পথে হাঁটলেন পঞ্জাবের কৃষকরা। একজন-দুজন নয়, এক সঙ্গে এক ডজন সরকারি আধিকারিককে পণবন্দি করেছিলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুক্তসার জেলার লম্বিতে। পরে পুলিশ গিয়ে অনেক চেষ্টা করে কৃষকদের হাত থেকে পণবন্দি হওয়া আধিকারিকদের মুক্ত করেছেন। কৃষকদের হাতে পণবন্দি হওয়ার প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘট শুরু করেছেন রাজ্যের রাজস্ব বিভাগের আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, সোমবার শতাধিক কৃষক নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের দাবিতে লম্বির তহশিল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য হাজির হন। সারাদিন বিক্ষোভের পরে সন্ধ্যার সময়ে তহশিল অফিসের ভিতরে ঢুকে উপস্থিত ১২ জন রাজস্ব আধিকারিককে পণবন্দি করেন। মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মহকুমা শাসক ও পদস্থ পুলিশ আধিকারিকরা। বিক্ষোভরত কৃষকদের তাঁরা আশ্বাস দেন, প্রশাসনের উপর মহলে বিষয়টি জানানো হবে এবং পদস্থ আধিকারিকরা যাতে তাঁদের সঙ্গে বৈঠকে বসেন, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশ আধিকারিকদের সেই আশ্বাসে সন্তুষ্ট হননি বিক্ষোভকারী কৃষকরা। পণবন্দি করে রাখা কৃষকদের ছাড়তে রাজি হননি তাঁরা। অভিযোগ উঠেছে কৃষকদের অনড় অবস্থান দেখার পরেই বিষয়টি শক্ত হাতে মোকাবিলা করার সিদ্ধান্ত নেন পদস্থ পুলিশ আধিকারিকরা। কৃষকদের উপরে লাঠিচার্জও করা হয়।

যদিও কৃষকদের উপরে লাঠি চালানোর কথা অস্বীকার করেছেন মুক্তসারের সিনিয়র পুলিশ সুপার সন্দীপকুমার মালিক। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘শান্তিপূর্ণ উপায়েই ওই পণবন্দি সরকারি আধিকারিকদের মুক্ত করা হয়েছে।’ ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় কৃষকদের নামে বিসেষ মামলা শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00