Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হত চার

আহতদের মধ্য বেশ কয়েকজনের আঘাত গুরুতর

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাণ হারিয়েছেন চার জন। আহত বহু। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিস্ফোরণের ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে কারখানা-পার্শবর্তী এলাকা কেঁপে ওঠে। কারখানার পাশে বেশ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল কারখানার ধারে-কাছে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেকই আগুনে ঝলসে গিয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বহু দূর থেকেও শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছে যায় দমকলবাহিনী। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলবাহিনীকে বেশ বেগ পেতে হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

কারখানা থেকে কিছুদূরে দাঁড়িয়ে ছিলেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনার  বিবরণ দিতে গিয়ে এক তিনি জানিয়েছেন, বিকেলে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আচমকাই বিকট শব্দ শুনতে পাই। প্রথম মনে হয়েছিল, জঙ্গি হামলা হয়েছে। ভুল ভাঙল খানিক বাদে। তাকিয়ে দেখি কারখানায় ভয়াবহ আগুন। প্রাণ বাঁচাতে শুরু হয়েছে দৌড়াদৌড়ি। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে কারখানা পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও ঝলসে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে মনে হচ্ছে। 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00