Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্মভূষণ সম্মান পশ্চিবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে

পদ্ম সম্মান পেয়েছেন ভিক্টর ব্যানার্জি, সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক বিপীন রাওয়াত, গুলাম নবি আজাদও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:   পদ্মভূষণ সম্মানে সম্মানিত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

৭৩ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় প্রকাশ করে। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সদ্য প্রয়াত ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর), কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের। নাম রয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, কোভ্যাক্সিন নির্মাণ সংস্থা ভারত বায়োটেকের কৃষ্ণা ইল্লা, তাঁর সহধর্মিনী সুচিত্রা ইল্লার। পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে বাংলা সেলুলয়েডের লব্ধপ্রতিষ্ঠ অভিনেতা ভিক্টর ব্যানার্জির।  পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে নীরজ চোপড়া, প্রমোদ ভগৎ, বন্দনা কাটারিয়া, সঙ্গীতশিল্পী সনু সুদের। 

পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন প্রয়াত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ, প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকা এবং সংগীতশিল্পী প্রভা আত্রে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাডা়ও পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন,  প্রহ্লাদ রাই অগ্রবাল (শিল্প ও বাণিজ্য), সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান ও প্রযুক্তি) , কালীপদ সোরেন (শিক্ষা ও সাহিত্য) এবং কাজি সিংহ (চারুকলা)। এবছর পদ্মসম্মান প্রাপকের সংখ্যা ১২৮।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00