Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভা চত্বরে মদের বোতল, হুলুস্থুল কাণ্ড

ঘটনায় রাজ্যজুড়ে হৈহৈ রৈরৈ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিহার বিধানসভাভবন চত্বর থেকে উদ্ধার হল গোছা গোছা খালি মদের বোতল। ঘটনায় রাজ্যজুড়ে হৈহৈ রৈরৈ কাণ্ড। কোথা থেকে এল, কারা আনল, তার তল খুঁজে পাচ্ছে না পুলিশ। বিরোধীদল নেতা তথা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।

তেজস্বী যাদব বলেছেন, ‘এটা অত্যন্ত গুরুতর বিষয়। আজ বিধানসভা ভবন চত্বরে পাওয়া গিয়েছে মদের বোতল। আর পাওয়া গেল যেদিন রাজ্য সরকার বিবৃতি জারি করে বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষিদ্ধ ঘোষণা যে শুধু মাত্র রাজ্যবাসীর দৃষ্টি ঘোরান, তা বোঝাই যাচ্ছে।     যারা মদ বিক্রি করছে আর যারা খাচ্ছে, পুলিশ ও প্রশাসন শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আর মদ মাফিয়ারা বুক দাপিয়ে ঘুরে বেরাচ্ছে।‘

সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। অধিবেশনের প্রথম দিন সরকার রাজ্য মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই ঘটনার একদিনের মাথায় বিধানসভা ভবন চত্বর থেকে পাওয়া গেল খালি মদের বোতল। ঘটনাটি যে শাসকদলের পক্ষে অস্বস্তির কারণ হয়ে উঠবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ। উল্লেখ করার মতো বিষয় হল, ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। সরকারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00