Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্ক জালিয়াতিতে ধৃত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতার ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্ক জালিয়াতির দায়ে ধৃত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল পিএমএলএ আদালত। আর্থিক তছরুপের অভিযোগে ইডি ১৪ দিনের হেফাজত চেয়েছিল। ৯ দিনের হেফাজতের নির্দেশ দেয় মুম্বই এর পিএমএলএ আদালত।

কানাড়া ব্যাঙ্কের তরফে দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও-এর বিরুদ্ধে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের করা হয়। নরেশ গোয়েলের বিরুদ্ধে ব্যাঙ্কের সঙ্গে বিপুল টাকা প্রতারণার অভিযোগ আনা হয়। ব্যাঙ্ক থেকে ৮৪৮.৮৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। তবে ৫৩৮ কোটি ৬২ লক্ষ টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ।

এই বিপুল পরিমাণ টাকা পরিবারের সদস্যদের নামে পাচার করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। অভিযোগ অস্বীকার করেছিলেন নরেশ গোয়েল। শেষ অবধি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে ৫৩৮ কোটি টাকা জালিয়াতির দায়ে তাঁকে গ্রেফতার করে ইডি। শনিবার তাঁকে মুম্বই এর পিএমএলএ আদালতে পেশ করা হলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই জালিয়াতির সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00