Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থ পাচার মামলায় ভিভোর তিন আধিকারিক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্থ পাচার মামলায় এবার ভিভোর তিনজন আধিকারিককে গ্রেফতার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) ধারায় তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। এই ঘটনা প্রথম নয় এরআগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে লাভা ইন্টারন্যাশনালের এমডি হরি ওম রাই, চীনা নাগরিক গুয়াংওয়েন ওরফে অ্যান্ড্রু কুয়াং এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন গর্গ ও রাজন মালিককে গ্রেফতার করা হয়েছিল। তারা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

২০২৩ সালে   জুলাই  মাসে ইডি ভিভো-ইন্ডিয়া এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বড় অর্থ পাচার চক্রের সন্ধান পেয়েছে। ইডি তখন অভিযোগ করেছিল যে ভারতে কর প্রদান এড়াতে ভিভো-ইন্ডিয়া “অবৈধভাবে” ৬২,৪৭৬ কোটি টাকা চীনে স্থানান্তর করেছে। সেই সময় সংস্থাটির তরফে বলা হয়েছিল, তারা ভারতের সকল নীতি মেনে আর্থিক লেনদেন করতো।

ভিভোর সহযোগী সংস্থা গ্র্যান্ড প্রসপেক্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (জিপিআইসিপিএল), এর পরিচালক, শেয়ারহোল্ডার এবং আরও কয়েকজন পেশাদারের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে দিল্লি পুলিশের এফআইআর দায়ের করা হয়েছিল। সেইসময় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে পুলিশের কাছে  অভিযোগ দায়ের করা হয়েছিল যে জিপিআইসিপিএল এবং এর শেয়ারহোল্ডাররা ২০১৪ সালের ডিসেম্বরে সংস্থাটি প্রতিষ্ঠার সময় “জাল” পরিচয়পত্র এবং “জাল” ঠিকানা ব্যবহার করেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00