Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

শনিবার রাত সাতটা ৫৭ মিনিটে আচমকাই ভূকম্প অনুভূত হয় দিল্লি সহ সংলগ্ন এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শনিবার রাত সাতটা ৫৭ মিনিটে আচমকাই ভূকম্প অনুভূত হয় দিল্লি সহ সংলগ্ন এলাকায়। পায়ের তলার মাটি কাঁপতে থাকায় আতঙ্কে প্রাণভয়ে ঘর-অফিস ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন সাধারণ মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এ নিয়ে এক সপ্তাহে দু’দুবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। যদিও প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার গভীর রাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ওই ভূমিকম্পে ছয়জন প্রাণ হারিয়েছিলেন। গুরুত জখম হয়েছিলেন ১২ জন। সেই ভূমিকম্পের জের পৌঁছেছিল দিল্লিতেও। রাজধানী সহ উত্তর ভারতের বড় অংশে ঝাঁকুনি অনুভূত হয়েছিল। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পন স্থায়ী হয়েছিল প্রায় ১০ সেকেন্ড। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির এক আধিকারিক জানিয়েছেন,  মঙ্গলবার রাতে ভূমিকম্পের যে কেন্দ্রস্থল ছিল, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেই এলাকার কাছাকাছি।

এদিন রাতের ভূমিকম্প শুধু দিল্লিতেই নয়, নয়ডা ও গুরুগ্রামেও অনুভূত হয়েছে। কম্পন স্থায়ী ছিল পাঁচ সেকেন্ডের মতো। এক সপ্তাহের মধ্যে পর পর দুই বার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীর বাসিন্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00